কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইরানি তেল বিশ্ব বাজারকে স্থিতিশীল করবে: কাতার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেল বিশ্ব বাজারে আসতে শুরু করলে তেলের বাজার স্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি।

শনিবার (২১ মে) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর তিনি এ ঘোষণা দেন।

সানি বলেন, ইরানের অতিরিক্ত তেল বাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে। এছাড়া অপরিশোধিত তেলের দাম কমে যাবে। গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফর করে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রপ্তানি বন্ধ রাখে তেহরান। যদিও ইরানি কর্মকর্তারা বলেছেন, দেশটির তেল রপ্তানি অব্যাহত আছে এবং সাম্প্রতিক সময়ে তেল রপ্তানি দ্বিগুণ হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিমান বিধ্বস্তে পাঁচ জনের প্রাণহানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, তারা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যম পন্থার সমাধান চান। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলেও জানান আলে সানি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা