মার্ক জাকারবার্গ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ায় আজীবন নিষিদ্ধ জাকারবার্গ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার জের ধরে রাশিয়ার বিভিন্ন কর্মকর্তা এবং অর্থনীতির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাল্টা জবাব হিসেবে নতুন করে বেশ কয়েকজন মার্কিন রাজনীতিবীদ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন। খবর: আল-জাজিরা।

বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন এ নিষেধাজ্ঞা আরোপ করে।

এবার নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার ওপর আজীবন নিষেধাজ্ঞা দিয়েছে রুশ প্রশাসন। এছারা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও পেন্টাগনের কর্মকর্তারা।
তাদের সবার ওপরই রাশিয়ায় প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে তারা কখনো আর রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। মার্ক জাকারবার্গ এবং কমলা হ্যারিস ছাড়াও আরও ২৭ জনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন: বিশ্বে করোনায় একদিনে মৃত্যু তিন হাজার

গত ২২ মার্চ ফেসবুক ও ইনস্টাগ্রামের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। ফেসবুককে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার একটি আদালত। এর এক মাসের মধ্যে ফেসবুকের প্রতিষ্ঠাতার ওপর নিষেধাজ্ঞা এল।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা