আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে নিহত ২৫
আন্তর্জাতিক

মসজিদে বিস্ফোরণে নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া সম্প্রদায়ের মসজিদে নামাজ চলাকালীন সময়ে শক্তিশালী বিস্ফোরণে কয়েক ডজন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন : বিএনপির মকবুলসহ ২৪ জনের নামে মামলা

বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিকভাবে অন্তত ২৫ জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে বলে বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি।

বার্তা সংস্থা এপি’কে মাজার-ই-শরিফের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান ডা. গাওসুদ্দিন আনোয়ারি জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১০ জন মুসল্লি নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। হতাহতদের অ্যাম্বুলেন্স ও ব্যক্তিগত গাড়িতে করে হাসপাতালে আনা হচ্ছে।

এ হামলার দায় জঙ্গি গোষ্ঠী আইএসকেপি স্বীকার করেছে বলে জানিয়েছে।

আরও পড়ুন : দেশের প্রতিটি ঘর আলোকিত করব

একই দিন আফগানিস্তানের কুন্দুজ শহরে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র ওবায়দুল্লাহ আবেদি বলেছেন, তালেবান সামরিক ইউনিটে কর্মরত মেকানিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বোমা বিস্ফোরণে কেঁপেছে আফগান রাজধানী কাবুলও। সেখানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন : একটি মাছিও যেন বের হতে না পারে

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইটে বলেছেন, শহরের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় বোমাটি বিস্ফোরিত হয়।

দু’দিন আগে একই এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে একাধিক বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু। এ সময় আহন হন আরও ১৭ জন। সূত্র: আল জাজিরা

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা