আন্তর্জাতিক

ফের গাজায় ইসরায়েলি বিমান হামলা

সান নিউজ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আর এই হামলার কারণ হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আগে রকেট হামলার অভিযোগ তুলেছে দখলদার বাহিনী।

আরও পড়ুন: বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ

মঙ্গলবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা এএফপির বরাতে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে গাজা উপত্যকা থেকে হামাস রকেট নিক্ষেপ করলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সতর্ক সাইরেন শোনা যায়। গত জানুয়ারির পর এ ধরনের ঘটনা এটাই প্রথম। নিক্ষিপ্ত রকেটটি তেল আবিবের কাছাকাছি সাগরে গিয়ে পড়ে বলে দাবি করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। সেটি আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আটকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইউপি চেয়ারম্যানকে তুলে নেওয়ার হুমকি

এর কয়েক ঘণ্টা পরেই গাজায় কথিত ‘হামাসের অস্ত্র কারখানায়’ হামলা চালানো হয় বলে দাবি করেছে ইসরায়েল।

গাজার নিরাপত্তা সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ‘বিমান-বিরোধী প্রতিরক্ষা’ ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে হামাস। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে তারা।

তবে এখন পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে কথিত রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ। অবশ্য ইসরায়েলি বাহিনী এ ধরনের ঘটনায় বরাবরই ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠী হামাসকে দায়ী করে আসছে।

আরও পড়ুন: ছাত্রদল সভাপতির পরিচয় নিয়ে তোলপাড়

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ মে রোজা রাখা ফিলিস্তিনিদের ওপর টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। তাদের আগ্রাসনের জবাবে গাজা থেকে রকেট হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসও। টানা ১১ দিনের ইসরায়েলি হামলায় অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৭ জনই ছিল কোমলমতি শিশু। আর ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারান মোট ১২ জন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা