সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
জাতীয়

বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

মঙ্গলবার (১৯ এপ্রিল) তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দেশে নাকি দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন কথার জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙা ভাব। আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় বিএনপি এখন চোখে সর্ষে ফুল দেখছে।

বিএনপি নেতারা রাত-দিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন আর কথায় কথায় বলেন, সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, রক্ত কণায় যাদের অনিয়ম-লুটপাট, তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে

অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপিই এ দেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভী দল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?

আরও পড়ুন: বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু

বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল যখন তারা ক্ষমতায় ছিল, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র। বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন। অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ, গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে সে কথা তারা একবারও বলেন না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা