জাতীয়

৭ কেজি স্বর্ণসহ মার্কিন নারী আটক

সান নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহনাজ চৌধুরী নামে আমেরিকান পাসপোর্টধারী এক নারীকে ৫৯টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ৭ কেজি। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।

আরও পড়ুন: এবার অবসর চাইছেন সামিয়া রহমান

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৭নং বোর্ডিং ব্রীজ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত শাহনাজ চৌধুরীকে আটক করেন ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, দুবাই ট্রানজিটকৃত আমেরিকা থেকে আগত ওই যাত্রীর নাম শাহনাজ চৌধুরী। তিনি একজন আমেরিকান পাসপোর্টধারী। আটককৃত স্বর্ণের পরিমাণ ৫৯ পিস গোল্ড বার, যার ওজন ৬.৮০০ কেজি অর্থাৎ ৬৮০০ গ্রাম।

আরও পড়ুন: ফের নিউমার্কেট এলাকায় উত্তেজনা

কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম বলেন, আটক মার্কিন নাগরিক শাহনাজ চৌধুরী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটে ঢাকা আসেন। ৭ নং বোর্ডিং ব্রিজে তল্লাশির সময় তার শরীরে বাধা অবস্থায় কাপড়ের বেল্টের ভেতর থেকে ৬ কেজি ৮০০ গ্রাম ওজনের ৫৯ পিস গোল্ডবার উদ্ধার করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক নারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এই স্বর্ণ তিনি যুক্তরাষ্ট্র থেকে এনেছেন। তবে ঢাকা আসার পথে তিনি দুবাইয়ে ট্রানজিট নেওয়ায় বিষয়টি নিয়ে আরও তদন্তের প্রয়োজন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান কাস্টমস কর্মকর্তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা