দুই বিমানের সংঘর্ষে নিহত ৩
আন্তর্জাতিক

দুই বিমানের সংঘর্ষে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার মাঝ আকাশে দেশটির বিমান বাহিনীর দু’টি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন : বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৪ লাখ

শুক্রবার (১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে।

দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর দু’টি বিমানের মধ্যে মাঝ-আকাশে সংঘর্ষ হয়। পরে বিমান দু’টি দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

বিভাগীয় নিয়মের কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা আরও বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তারা বেসামরিক হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাননি। দুর্ঘটনার পর ইতোমধ্যেই তিনটি হেলিকপ্টার, ২০টি যানবাহন এবং কয়েক ডজন জরুরি কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজার হবে প্রাচ্য থেকে পাশ্চাত্যের সেতুবন্ধন

ব্লুমবার্গ বলছে, মাঝ আকাশে সংঘর্ষ হওয়া ওই দু’টি বিমান মূলত কেটি-১ প্রশিক্ষণ বিমান। এই মডেলের এয়ারক্রাফটে দুটি করে আসন থাকে।

দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে।

তবে বিমান বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছে এবং বিমানের পাইলটরা নিরাপদে বের হওয়ার চেষ্টা করেছিল কি না সেটিও জানার চেষ্টা করছে। অবশ্য সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন : টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর এফ-৫ই মডেলের একটি যুদ্ধবিমান রাজধানী সিউলের দক্ষিণে হাওয়াসেং শহরের পাহাড়ে বিধ্বস্ত হয়েছিল। সে ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা