ইমরান খান
আন্তর্জাতিক

ক্ষমতা হারানোর ঝুঁকিতে ইমরান!

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে পদ থেকে সরিয়ে দিতে এক হয়েছে দেশটির বিরোধী দলগুলো।

আরও পড়ুন: রমজানেও চলবে টিকাদান

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পর পাকিস্তানে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়েছেন ইমরান খান। এমন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বিকেলে বৈঠক ডেকেছেন তিনি।

দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় জানান, বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, পাকিস্তানের নিরাপত্তা ইস্যুতে জাতীয় নিরাপত্তা পরিষদ সর্বোচ্চ ভূমিকা পালন করে। এতে ইমরান খানের সভাপতিত্বে আরও বেশ কিছু মন্ত্রী অংশ নেবেন। তাছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এর আগে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে বিদেশি ষড়যন্ত্রের কথা জানিয়ে একটি চিঠি প্রকাশ করেন। অন্যদিকে এ বিষয়ে মন্ত্রীসভার এক বৈঠকও করেন তিনি। তবে তাতে যোগ দেয়নি জোট সরকারের অন্যতম শরীক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান ও বেলুচিস্তান আওয়ামী পার্টি। এসব ঘটনার মধ্যে নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ডাকলেন ইমরান।

আরও পড়ুন: জাতীয় মসজিদের নতুন খতিব মুফতি রুহুল আমীন

এদিকে ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে অনাস্থা ভোটে ক্রমেই পিছিয়ে পড়ছেন ইমরান খান। পার্লামেন্টে ভোট যত এগিয়ে আসছে, ততই ভোটের ব্যবধান বাড়ছে। আজ বৃহস্পতিবার সকালে জিও টিভির এক প্রতিবেদন অনুযায়ী, ১৯৯-১৪২ ভোটে পিছিয়ে পড়েছেন ইমরান।

তবে চূড়ান্ত ফলাফলের জন্য ৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন জাতীয় পরিষদে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন শাহবাজ শরীফ। তিনি মুসলিম লিগ-নওয়াজ এর নেতা ও পাকিস্তানের প্রধান বিরোধী নেতা।

শাহবাজ শরীফের আরেকটি পরিচয় আছে। তিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই। ইমরান খান ক্ষমতায় আসার পর নওয়াজ শরীফ লন্ডনে নির্বাসিত জীবন-যাপন করছেন।

এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোই মূলত ইঙ্গিত দিয়েছেন শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হবেন।

আরও পড়ুন: ভাসানচর পৌঁছাল আরও ১৫৩৫ রোহিঙ্গা

বুধবার এ ব্যাপারে বিলওয়াল ভুট্টো বলেন, ইমরান খান সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। সে আর পাকিস্তানের প্রধানমন্ত্রী না। কাল (বৃহস্পতিবার) ভোট হবে ও বিষয়টির নিষ্পত্তি হবে।

এদিকে পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা হওয়ার আগে পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী ছিলেন শাহবাজ শরীফ। তিনি পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। শাহবাজ শরীফ সবমিলিয়ে তিনবার পাঞ্জাবের মূখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

১৯৯৭ সালে প্রথমবার মূখ্যমন্ত্রী হন। কিন্তু ১৯৯৯ সালে জেনারেল পারভেজ মোশারফ ক্ষমতা দখল করলে শাহবাজ শরীফ সৌদি আরবে পালিয়ে যান। আট বছর সৌদিতে নির্বাসিত থাকার পর ২০০৭ সালে তিনি পাকিস্তানে ফেরেন।

২০০৮ সালে তার দল জয় পেলে ফের তিনি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হন। ২০১৩ সালে তৃতীয়বার তিনি দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু ২০১৮ নির্বাচনে মুসলিম লিগ-নওয়াজ হেরে যায়। এরপরই শাহবাজ শরীফকে প্রধান বিরোধী দলীয় নেতা বানানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা