বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মারিউপোলে এক দিনের যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোল থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধা দিয়ে একদিনের জন্য সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। বৃহস্পতিবার এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, মারিউপোল থেকে জাপোরিজ্জিয়ায় একটি মানবিক করিডর চালু করা হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রিত বন্দর বারডিয়ানস্ক হয়ে বেসামরিকেরা মারিউপোল ছেড়ে যেতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়, এই মানবিক করিডোরের সফলতার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে সরাসরি অংশগ্রহণ করতে প্রস্তাব দিচ্ছি।

এদিকে মানবিক করিডোরের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা প্রদর্শনের নিশ্চয়তা লিখিতভাবে নিশ্চিত করতে কিয়েভকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও চার হাজার মৃত্যু

এছারা ইউক্রেনীয় সেনাবাহিনীকেও বেসামরিকদের বহনকারী বাসগুলো নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছে মস্কো।

সূত্র: এএফপি

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা