ইউক্রেনে সেনা মোতায়েন করবে ন্যাটো
আন্তর্জাতিক

সেনা মোতায়েনের ঘোষণা ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেন হামলা চালিয়েছে পরাশক্তি রাশিয়া। এদিকে পূর্ব ইউরোপে স্থল এবং বিমান বাহিনী বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক বিবৃতিতে পশ্চিমা সামরিক জোট জানায়, রুশ কর্মকাণ্ড ইউরো-আটলান্টিক নিরাপত্তার জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে । এর ভূ-কৌশলগত তাৎপর্য রয়েছে। সব মিত্রদেশগুলোর নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য ন্যাটো প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

বিবৃতিতে জানানো হয়, ন্যাটো অতিরিক্ত স্থল এবং বিমান বাহিনী মোতায়েনের পাশাপাশি নৌবাহিনীও মোতায়েন করতে যাচ্ছে। সশস্ত্র বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এই বিবৃতিতে ইউক্রেনের ভূমিতে রাশিয়ার হামলার তীব্র নিন্দাও জানানো হয়েছে। রাশিয়ার আক্রমণকে ‘অন্যায্য’ এবং ‘অনর্থক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে রাশিয়ান সেনাবাহিনী বৃহস্পতিবার কিয়েভের উত্তরাঞ্চলের ঢুকে পড়েছে বলে জানিয়েছে ইউক্রেন সীমান্তরক্ষী বাহিনী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের রাজধানীর উত্তর অংশে অবস্থানরত এক এএফপির প্রতিবেদক জানান, নগরের উপর দিয়ে নিচু হয়ে বেশ কয়েকটি হেলিকপ্টার উড়তে দেখেছেন তিনি। সেখানকার একটি বিমানবন্দর রুশ বাহিনীর দখল নেওয়ার খবরের পর এই খবর সামনে চলে এসেছে।

ইউক্রেন কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরনগরী ওডেসার কাছে একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

ওডেসার প্রাদেশিক প্রশাসন এক বিবৃতিতে জানায়, ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ১০ জন নারী। ধ্বংস্তূপের মধ্যে আরও মরদেহের খোঁজ চলছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

এ নিয়ে ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ।

এছাড়া রাশিয়ার আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেন। বৃহস্পতিবার ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফ টুইটারে বলেছে, ‘শচস্তিয়া নিয়ন্ত্রণে রয়েছে। ৫০ দখলদার সেনা নিহত হয়েছে। ক্রামাতোরস্কে আরও একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।’ এ নিয়ে ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে টুইটারে দাবি করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্ভুল অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অপরদিকে ইউক্রেনের দাবি, দেশটির পূর্বাঞ্চলে ৫ রুশ বিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা।

আরও পড়ুন:রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইইউ

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি রাজধানীর প্রধান বিমানবন্দরের কাছে গুলির শব্দও শোনা গেছে। এদিকে হামলা করে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী।

আরও পড়ুন:কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী

প্রসঙ্গত, সদ্য স্বাধীনতার স্বীকৃতি দেওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গণপ্রজাতন্ত্রী দনেৎস্ক এবং লুহানস্ককে কিয়েভের আগ্রাসন থেকে রক্ষার জন্য দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউক্রেন দখলে নেওয়ার রাশিয়ার কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার দাবি করেছেন তিনি। সূত্র: আরটি, এএফপি, রয়টার্স, বিবিসি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা