পুতিন-জেলনস্কি
আন্তর্জাতিক

রুশ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট পুতিনের হামলার মধ্য দিয়ে চলমান ইউক্রেন সংকট অবশেষে যুদ্ধে পরিণতি লাভ করেছে। এমন পরিস্থিতিতে আজ ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি।

প্রেসিডেন্ট জেলেনস্কি রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জনগণকে অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউক্রেনকে রক্ষায় ইচ্ছুক কারো ওপর পূর্বে নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকলে এখন তা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রুশ হামলা নাৎসি আক্রমণের মতোই। ইউক্রেনে হামলার প্রতিবাদ জানাতে রাশিয়ার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেছেন, শত্রুরা গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতি আরও বাড়বে। দেশের সরকার ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় ইচ্ছুক প্রত্যেকের কাছে ‘ইতোমধ্যে অস্ত্র বিতরণ শুরু’ করছে বলেও জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।

এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ সেনাকে হত্যা করেছে।

সেনা বাহিনী আরও জানায়, পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছে সড়কে রাশিয়ার ৪টি ট্যাংক ধ্বংস এবং দেশটির পূর্বাঞ্চলে ৬টি রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে রাশিয়া তাদের বিমান বা সাঁজোয়াযানের ধ্বংসের বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস বলছে, দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের ৩ জন সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।এদিকে বিবিসির সংবাদে বলা হয়েছে, ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে।

পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন ৭ জন। ১৯ জন মানুষের কোনও খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, সূত্র : রয়টার্স।

প্রসঙ্গত, সদ্য স্বাধীনতার স্বীকৃতি দেওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গণপ্রজাতন্ত্রী দনেৎস্ক এবং লুহানস্ককে কিয়েভের আগ্রাসন থেকে রক্ষার জন্য দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউক্রেন দখলে নেওয়ার রাশিয়ার কোনো পরিকল্পনা নেই বলে বৃহস্পতিবার দাবি করেছেন তিনি। সূত্র: আরটি, এএফপি, রয়টার্স, বিবিসি।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে তার ভাষায় রাশিয়ার ‘অবিবেচক ও উস্কানিমূলক হামলার’ নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এতে ‘অসংখ্য’ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংবাদ জানিয়েছে এএফপি।

জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বারবার সতর্ক বাণী উচ্চারণ এবং এ সংকটের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও আবারো রাশিয়া একটি সার্বভৌম ও স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নিলো।’

আরও পড়ুন: পশ্চিমা বিশ্বের উস্কানি ও ভ্রান্ত নীতির পরিণতি

স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন: ৫০ রুশসেনা হত্যার দাবি

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর ন্যাটো প্রধান এ বিবৃতি দিলেন। সূত্র : বাসস।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা