রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

কোনো আপস নয়

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকটের ‘কূটনৈতিক সমাধান’ খুঁজতে মস্কো প্রস্তুত। তবে দেশের নিরাপত্তা স্বার্থ নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার বার্ষিক ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া সবসময় কূটনীতির জন্য উন্মুক্ত। কিন্তু সবার আগে দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থ। তার ভাষায় বর্তমান ‘কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির’ মুখে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তবে ইউক্রেন ঘিরে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি তিনি ভাষণে সরাসরি উল্লেখ করেননি। এর আগে, মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: এবার রাশিয়াকে জাপানের নিষেধাজ্ঞা

তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ ইউরোপ ও অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের দেশ সর্বদা সরাসরি ও সৎ সংলাপের জন্য উন্মুক্ত এবং সবচেয়ে জটিল সব সমস্যার কূটনৈতিক সমাধান খুঁজতে প্রস্তুত।’

‘তবে আমি আবারও বলতে চাই যে, রাশিয়ার স্বার্থ এবং জনগণের নিরাপত্তা একেবারে শর্তহীন। এ নিয়ে কোনও আপস করা হবে না। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীকে শক্তিশালী ও আধুনিকায়ন করার কাজ অব্যাহত থাকবে।’

দেশের মানুষকে অভিনন্দন এবং রাশিয়ার সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতির প্রশংসা করে রুশ এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি সামরিক বাহিনীর ‘পেশাদারিত্ব’ সম্পর্কে নিশ্চিত ছিলেন যে, তারা দেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে দাঁড়িয়ে যাবে।

পুরোমাত্রার আগ্রাসন চালানোর প্রস্তুতির অংশ হিসাবে ইউক্রেনের সীমান্তে রাশিয়া দেড় লাখের বেশি সৈন্য সমাবেশ করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে রাশিয়া বারবার এ ধরনের আগ্রাসনের পরিকল্পনা অস্বীকার করে বলেছে, বিচ্ছিন্ন দুই অঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রয়েছে তাদের।

আরও পড়ুন: ফের পেছালো তদন্ত প্রতিবেদনের সময়

মঙ্গলবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কূটনীতিকদের নিরাপত্তা ও জীবন রক্ষার জন্য ইউক্রেনে থাকা রুশ মিশনগুলো থেকে কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এটি বাস্তবায়ন করা হবে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে অবস্থানরত রুশ কূটনীতিকরা হুমকি পাচ্ছেন এবং রুশ দূতাবাস ও কনস্যুলেটগুলোতেও ‘বারবার হামলার ঘটনা’ ঘটছে। ইউক্রেন গভীর বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা