ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

ইয়েমেনে দুই হাজার শিশু যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়োগ করা প্রায় দুই হাজার শিশু যুদ্ধক্ষেত্রে মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা।

সোমবার (৩১ জানুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরেও একই কথা বলা হয়েছে।

জাতিসংঘে জমা দেওয়া প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালে হুতি বিদ্রোহীদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ১ হাজার ৪০৬ জন শিশু মারা গেছেন। ২০২১ সালের জানুয়ারি-মে এই ৫ মাসে মারা গেছে আরো ৫৬২ জন শিশু।

বিশেষজ্ঞদের প্যানেলটি জানায়, হুথি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে। একই সঙ্গে শিশুদের নিজেদের পক্ষে লড়তে নিয়োগ দিয়ে চলেছে। এমনকি তারা এমন একটি ক্যাম্প পেয়েছেন যেখানে শিশুদের অস্ত্র পরিস্কার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একই সঙ্গে রকেট হামলা হলে কিভাবে বাঁচতে হবে সে কৌশল সম্পর্কেও শিক্ষা দেওয়া হচ্ছে।

এদিকে প্যানেলটি শিশুদের যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে মসজিদ, ক্যাম্প ও স্কুলকে ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এরপরও যদি লড়াইরত কোনো পক্ষ এমনটি করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব করেছে। তথ্যসূত্র: বিবিসি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা