তুষারঝড় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের গতিতে বয়ে যাচ্ছে হাওয়া। আর এতে গতি পাচ্ছে তুষার-তাণ্ডব! প্রাকৃতিক এই বিপর্যয়টিকে ‘বম্ব সাইক্লোন’ নামে অভিহিত করেছেন আবহাওয়াবিদরা। খবর- বিবিসি।

এদিকে যুক্তরাষ্ট্রে গত বেশ কিছু দিন ধরে একাধিক তুষারঝড়ের পূর্বাভাস ছিল। স্থানীয় সময় শনিবার সকালে ঝোড়ো হওয়ার শক্তিবৃদ্ধি পেয়ে ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হয়।

আবহবিদরা জানান, অনেক বছর পরে এমন বরফঝড় দেখেছে নিউইয়র্ক, বোস্টন ও পার্শ্ববর্তী শহরগুলো।

অপরদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকুলে বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ঝড় ও তুষারপাতে হাজারো বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা। এ কারণে পাঁচ উপকূলীয় অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত বরফ জমে গেছে। শনিবার রাত নাগাদ এই রাজ্যের ৮০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বোস্টন শহরে শনিবার ২৩ ইঞ্চি পর্যন্ত বরফ পড়ে। নিউইয়র্ক শহরে কোন কোন স্থানে দুই ফুট পর্যন্ত বরফ জমেছে।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু

জাতীয় আবহাওয়া সার্ভিস বলেছেন, ঝড়টির সময় 'বম্বোজেনেসিস' নামে একটি প্রক্রিয়া ঘটে, যার ফলে সমুদ্রের ওপরকার অপেক্ষাকৃত উষ্ণ বাতাসের সঙ্গে ঠাণ্ডা বাতাস মিশে গিয়ে বায়ুমণ্ডলের চাপ খুব দ্রুত নেমে যায়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা