আন্তর্জাতিক

দ্বি-জাতি সমাধান ছাড়া ইসরাইলে শান্তি আসবে না

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ফারহান হক জানিয়েছে ইসরাইল ও ফিলিস্তিন পূর্ণাঙ্গ স্বাধীন দেশ না হওয়া পর্যন্ত এ অঞ্চলে শান্তি ফিরে আসবে না। শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা ইসরাইল এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা অব্যাহত রেখেছি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের একটি কথার জবাব দিতে গিয়ে জাতিসংঘের এ কর্মকর্তা এসব কথা বলেন।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, আমার আমলে কোনো ভাবেই ফিলিস্তিন নামে স্বাধীন কোনো রাষ্ট্র হতে দেবো না।

নাফতালি বেনেটের এ কথার জবাবেই ফারহান হক বলেছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হলে ইসরাইলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না।

গত বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, আমি যতদিন প্রধানমন্ত্রী আছি, অন্তত ততদিন অসলো চুক্তি অনুসারে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেকে ঘোষণা দিতে দেবো না।

১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে তৎকালীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সঙ্গে ইসরাইলের একটি শান্তি চুক্তি হয়। তাতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার কথা ছিল ইসরাইলের। কিন্তু ইসরাইল পরে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা