জাসিন্ডা আরডার্ন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

নিজের বিয়েও বাতিল করলেন জাসিন্ডা

আন্তর্জাতিক ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে শনিবার মধ্যরাত থেকে দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। এ বিধিনিষেধ মানতে নিজের বিয়েও বাতিল করে দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার তার বিয়ে বাতিলের ঘোষণা দেন তিনি। খবর- সিএনএন।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে এক পরিবারের ৯ জন করোনার নতুন ধরণ ওমিক্রনে সংক্রমিত হন। ওই পরিবার যে উড়োজাহাজে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এর পর স্থানীয় সময় শনিবার মধ্যরাত থেকে দেশটিতে বিধিনিষেধ জারি করা হয়।

বিধিনিষেধ নিয়ে জাসিন্ডা বলেন, করোনার কারণে আমার বিয়েও হবে না। মহামারির ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও এখন তাদের দলে যোগ দিলাম।

এদিকে বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কেমন অনুভূতি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, জীবনটা এমনই।

জাসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী ও তার সন্তানের বাবা ক্লার্ক গেফোর্ডের সাথে বিয়ের পরিকল্পনা করেছিলেন। তবে করোনা সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

প্রসঙ্গত, মহামারির শুরুর পর থেকে এখন পর্যন্ত নিউজিল্যান্ডে ১৫ হাজার ১০৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৫২ জনের। গত দুই বছরের বেশিরভাগ সময় দেশটিতে সীমান্তে কঠোর বিধিনিষেধ ও লকডাউন আরোপ করা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা