আন্তর্জাতিক

ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে উত্তেজনা ক্রমে বেড়েই চলছে। এর মধ্যেই ইউক্রেনে প্রায় ৯০ টন ‘মারণাস্ত্র সহায়তা’ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা যখন তুঙ্গে তখনই অস্ত্রের প্রথম চালান পাঠালো যুক্তরাষ্ট্র। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেন সেনাবাহিনীর সামনের সাড়ির যোদ্ধারা এই অস্ত্র ব্যবহার করবে।সূত্র: বিবিসি।

শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সামরিক সহযোগিতার আওতায় প্রথম চালান এটি। এর মধ্যে ‘সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা’র জন্য প্রয়োজনীয় গোলাবারুদ আছে।

ইতোমধ্যে কিয়ভে পৌঁছেছে এই চালান। চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়ভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের সফরের পর এই সহযোগিতা পাঠালো যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০০ মিলিয়ন মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করেন।

কিয়ভে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে, এই চালান ইউক্রেনের আত্মরক্ষার অধিকারের প্রতি দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ।

এক ফেসবুক বার্তায় মার্কিন দূতাবাস আরও লিখেছে, 'ইউক্রেনের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং রাশিয়ার আগ্রাসন রোধে যুক্তরাষ্ট্র দেশটির সামরিক বাহিনীকে অব্যাহতভাবে এই ধরণের সামরিক সহায়তা দিয়ে যাবে।'

এদিকে বারবার রাশিয়া অস্বীকার করছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা নেই তাদের।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা