আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যার হুমকি, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনের মাধ্যমে অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস।

জানা গেছে, ৭২ বছর বয়সী নিউইয়র্কের ওই বাসিন্দাকে স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা গ্রেফতার করেন। তিনি সিক্রেট সার্ভিসকে ফোন করে একাধিকবার ট্রাম্পকে হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।


ব্রুকলিনের প্রসিকিউটররা জানান, টমাস ওয়েলনিকি নামের ওই ব্যক্তি সাবেক মার্কিন প্রেসিডেন্টকে জেনেশুনে এবং ইচ্ছাকৃতভাবে অপহরণ ও শারীরিকভাবে ক্ষতি, এমনকি হত্যার হুমকি দেন।

টমাস ওয়েলনিকির বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২০ সালের জুলাইয়ে এক সাক্ষাৎকারে ক্যাপিটল পুলিশকে বলেন, যদি ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান, আর পদত্যাগ করতে অস্বীকৃতি জানান, তবে তিনি অস্ত্র সংগ্রহ করবেন এবং তাকে হত্যা করবেন।

টমাস ওয়েলনিকি গত বছরের ৪ জানুয়ারি সিক্রেট সার্ভিসকে তার মোবাইল ফোন থেকেও ফোন করেন। তিনি দুটি ভয়েস মেইলও পাঠান। এই ভয়েস মেইলে তিনি ট্রাম্পকে হত্যার কথা জানান।

হুমকিতে ট্রাম্পকে ‘হিটলার’ বলে অভিহিত করেন টমাস ওয়েলনিকি। তিনি বলেন, ট্রাম্পের মৃত্যু নিশ্চিত করার জন্য তিনি সবকিছুই করবেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা