করোনাভাইরাস
আন্তর্জাতিক

ভারতে দৈনিক সংক্রমণের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আবারও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বেড়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ দেড় লাখ অতিক্রম করেছে।

ভারতে আজ দৈনিক সংক্রমণ পৌনে দুই লাখ ছাড়িয়ে গেছে। গতকালের তুলনায় এদিন আক্রান্ত বেড়েছে সাড়ে ১২ শতাংশেরও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সোমবার (১০ জানুয়ারি) প্রকাশিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। এটি গত বছরের ২৭ মের পর সর্বোচ্চ শনাক্ত। সেদিন সংক্রমিত হয়েছিল ১ লাখ ৭৯ হাজার ৭৭০ জন। অর্থাৎ সাড়ে ৭ মাস পর ভারতে দৈনিক সংক্রমণে রেকর্ড হলো।

এ নিয়ে সংক্রমিত রোগী ৩ কোটি ৫৭ লাখ ছাড়ালো। আর করোনায় আক্রান্ত হয়ে এদিন ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিন ৪১০ জন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশটিতে ওমিক্রনে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো চার হাজার ৩৩ জন।

দেশটিতে সংক্রমণের হারও লাফিয়ে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, দৈনিক সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৩ দশমিক ২৯ শতাংশ। গত ২ জানুয়ারি এই হার ছিল তিন শতাংশের নিচে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুরো চিত্র বদলে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা