আন্তর্জাতিক

দ. আফ্রিকার পার্লামেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রাজধানি কেপ টাউনে অবস্থিত দেশটির পার্লামেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। খবর পেয়ে পার্লামেন্ট ভবনে পৌঁছেছে দমকলবাহিনী।

রবিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। স্থানীয় এক কর্মকর্তা জেপি স্মিথ বলেছেন, আগুন নেভাতে একাধিক অগ্নিনির্বাপক গাড়ির মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

আগুন লাগার কারণ এখনও উদঘাটন করা যায়নি। নিরাপত্তার স্বার্থে পার্লামেন্ট ভবনের আশপাশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

জরুরি বিভাগের এক মুখপাত্র ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আমরা যতটুকু জানি আগুন ভবনের তিনতলায় ছড়িয়েছে। ভবনের জিমেও আগুন লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অফিসের ভেতর থেকে আগুনের সূত্রপাত।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা