আন্তর্জাতিক

পুতিনকে কড়া হুঁশিয়ারি বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছি। তাকে বলে দিয়েছি যে, ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে। এমন নিষেধাজ্ঞা দেওয়া হবে যা আগে কখনো ঘটেনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি প্রেসিডেন্ট পুতিনকে বলেছেন, ইউক্রেনে হামলা ইউরোপে যুক্তরাষ্ট্রের কার্যক্রম আরেও বাড়িয়ে দেবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাও বাড়বে। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট বাইডেন ও প্রেসিডেন্ট পুতিন ফোনালাপ করেন।

ডেলাওয়ার ত্যাগকালে প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন জানুয়ারিতে তিনটি বড় ধরনের কনফারেন্স করার ব্যাপারে সম্মতি দিয়েছেন। দুই দেশের সিনিয়র কর্মকর্তারা আলোচনা চালাবেন।

আশা করা হচ্ছে, এই আলোচনা থেকে সমঝোতার ব্যাপারে কিছু কাজ হবে। বাইডেন বলেন, আমি পুতিনকে বলেছি, এসব আলোচনা বা সমঝোতা তখনই হতে পারে, যখন সামরিক উত্তেজনা কমিয়ে আনা হবে।

বাইডেনকে প্রশ্ন করা হয়, যদি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া এবং ইউক্রেন সীমান্তে সৈন্যও থাকে তাহলে কী হবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি এখানে জনসম্মুখে সমঝোতা করতে আসিনি। তবে আমি তাকে (পুতিনকে) স্পষ্ট করে বলেছি, তিনি ইউক্রেনের দিকে যেতে পারবেন না। আজ রবিবার (২ জানুয়ারি) প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা