আন্তর্জাতিক

ফের যুক্তরাজ্যে মাস্ক বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে আবারও মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য। ওমিক্রন ভ্যারিয়েন্টের মোকাবিলায় মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে ফেস মাস্ক বাধ্যতামূলক করা হবে।

রোববার (২৮ নভেম্বর) দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এ ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সাজিদ জাভিদ বলেন, সরকারের গৃহীত পদক্ষেপগুলো আসন্ন বড়দিন পরিবারের সঙ্গে উপভোগ করতে সাহায্য করবে।

এর আগে শনিবার আন্তর্জাতিক যাত্রীদের জন্য পিসিআর টেস্ট বাধ্যতামূলক করার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশি যাত্রীরা যুক্তরাজ্যে প্রবেশের পরপরই তাদের পিসিআর টেস্ট করা হবে। করোনা রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত তাদের আইসোলেশনে থাকতে হবে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা