আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
আন্তর্জাতিক

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বাধীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

শনিবার (২৭ নভেম্বর) আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এদিন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আরও বেশি সহায়তা দেওয়ার অনুরোধ জানান আফগান প্রধানমন্ত্রী।

১৫ আগস্ট বিদ্রোহী গোষ্ঠীরা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের একটি অডিও ভাষণ প্রচার করা হয়।

জাতি নানা ধরনের সংকট পার করলেও বিদ্রোহী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের সহযোগী ও রাজনৈতিক উপদেষ্টা মোল্লা হাসান আখুন্দ ছিলেন চুপ। এ জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে তার তীব্র সমালোচনা হচ্ছিল। এর মধ্যে তার প্রায় ৩০ মিনিটের একটি ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হলো।

ভাষণে আফগানিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা সব দেশকে আশ্বাস দিচ্ছি যে, তালেবান কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না। আমরা সব দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক চাই।

তিনি আরও বলেন, আমরা আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে বলছি, সহায়তা আটকে রাখবেন না। ক্লান্ত এ জাতিকে সহযোগিতা করুন, যাতে জনগণের সমস্যার সমাধান হয়।

বিদ্রোহী গোষ্ঠীরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটিতে মূদ্রাস্ফীতি ও বেকারত্ব বেড়েছে। দেশের ব্যাংকিং খাত একেবারেই ধসে পড়েছে বলা চলে। ওয়াশিংটন কাবুলের প্রায় ১০ বিলিয়ন সম্পদ জব্দ করার পরে আর্থিক সংকট আরও বেড়ে যায়। এর পর বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল আফগানিস্তানের তহবিলে প্রবেশাধিকার বন্ধ করে দিলে পরিস্থিতির আরও অবনতি হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা