মুরগি
আন্তর্জাতিক

গান শুনেই মারা গেলো ৬৩ মুরগি

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে গানের শব্দে হার্ট অ্যাটাকে মারা গেলো ৬৩ মুরগি। ভারতের ওড়িশায় রবিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় মাঝরাতে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভারতীয় বিয়ের অনুষ্ঠান মানেই হৈ-হল্লা, উচ্চ শব্দে গান-বাজনা, নাচ এবং ঝলমলে পোশাকের ব্যান্ড পার্টি। এমনই এক বিয়ের অনুষ্ঠানের কারণে খামারের মুরগিগুলো মারা গেছে বলে অভিযোগ করেছেন খামারি।

খামারটির মালিক রণজিৎ কুমার পারিদার অভিযোগ, ওই বিয়ের অনুষ্ঠানে কান ছিঁড়ে যাওয়ার মতো শব্দে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছিল। ওই শব্দের কারণেই মুরগিগুলো মারা যায়।

পারিদা এএফপিকে বলেন, উচ্চমাত্রার শব্দে মুরগিগুলো ভয় পাচ্ছিল দেখে আমি সেখানকার লোকজনকে বলেছিলাম ভলিউম কমাতে। কিন্তু তারা শোনেনি উল্টে বরের বন্ধুরা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে।

একজন ভেটেরিনারি চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, মুরগিগুলো হার্ট অ্যাটাকে মারা গেছে। ঘটনার পর বিয়েবাড়ির লোকজনের কাছে ক্ষতিপূরণ চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়। এরপর তিনি বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।

প্রাণীদের আচরণ নিয়ে বই লিখেছেন প্রাণীবিদ্যার অধ্যাপক সূর্যকান্ত মিশ্রা। হিন্দুস্তান টাইমসকে তিনি বলেন, উচ্চমাত্রার শব্দে পাখিদের মধ্যে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

প্রফেসর মিশ্রা বলেন, মুরগির একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া দিন-রাতের আলো বা আঁধারের মাধ্যমে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়।

তিনি আরও বলেন, উচ্চমাত্রার শব্দের মাধ্যমে সৃষ্ট হঠাৎ উত্তেজনা অথবা মানসিক অবস্থায় তাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করে।

তবে ওড়িশার ঘটনাটি পারস্পারিক সমঝোতার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য বলেছে পুলিশ। উভয়পক্ষই পুলিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা দ্রৌপদী দাস বলেন, পোল্ট্রি খামারের মালিক অভিযোগ তুলে নেওয়ায় আমরা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা