আন্তর্জাতিক

বিজেপিকে হারাতে চান মমতা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে বিভিন্ন রাজ্যের নির্বাচনে হারাতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভারতের গোয়া রাজ্য সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শনিবার (২৩ অক্টোবর) তৃণমূল নেত্রী মমতা নিজেই টুইট বার্তায় এসব কথা জানিয়েছেন। মমতা লিখেছেন, আগামী ২৮ অক্টোবর প্রথম বার গোয়া সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি ও তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে।

খবরে আরও বলা হয়েছে, আরেক টুইটে মমতা বলেছেন, যৌথভাবে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গত মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। এরপর কংগ্রেসসহ বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব।

ইতিমধ্যে গোয়ায় দপ্তরও খুলেছে তৃণমূল। গত শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে ফেলেইরোকে। এই আবহে আগামী বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর গোয়া যাত্রাকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিপুল জয়ের পর অন্যান্য রাজ্যে নজর দিয়েছে তৃণমূল। সেই তালিকার প্রথম দিকে রয়েছে ত্রিপুরা এবং গোয়া। আগামী বছরের শুরুর দিকে গোয়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর ২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা