আন্তর্জাতিক

তুরস্কে বহিষ্কার হচ্ছে ১০ দেশের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের সেদেশ থেকে বহিষ্কার করতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে এই দশটি দেশের রাষ্ট্রদূত বিবৃতি দিয়েছিলেন। এটি তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সামিল। রাষ্ট্রদূতরা চাকরি করতে এসে তাদেরকে ‘নির্দেশ’ জারির সাহস দেখাতে পারেন না।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে বিনা বিচারে কাভালাকে আটকের বিরুদ্ধে যৌথভাবে এই বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি নেদারল্যান্ডস. নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর তাদেরকে তলব করে বিবৃতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ‘সরকার বিরোধী বিক্ষোভে’ অর্থ জোগানো এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা