আন্তর্জাতিক

কুশনারের তহবিলে ২০০ কোটি ডলার সৌদি অনুদান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়, জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেয়া হচ্ছে তার চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান। সৌদি আরব থেকে তহবিল নেয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করছেন জারেড কুশনার।

এরই মধ্যে জারেড কুশনারের এ প্রতিষ্ঠানে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে তা পরিষ্কার নয়। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে কুশনার রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। এর আগে গত জুলাই মাসে খবর বের হয়েছিল যে, কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন যার সদরদপ্তর হবে মিয়ামিতে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা