টিকা
আন্তর্জাতিক

দ্বিতীয় ডোজ না দিয়েও মিললো টিকাসনদ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এমন কাণ্ড। বিজয়কুমার কাকড়ে নামে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি অথচ টিকাসনদ পেয়ে গেছেন। ২৯ বছর বয়সী বিজয়কুমার কাকড়ে মহারাষ্ট্রের লাতুর জেলার জাওয়ালগা গ্রামের বাসিন্দা।

এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভুলের কারণে এটি হতে পারে।

ওই ব্যক্তি জানান, বুধবার তিনি দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। কিন্তু টিকা দেওয়ার আগেই তিনি একটি তার মোবাইলে ক্ষুদে বার্তা পান। সেখানে লেখা ছিল, আপনি পুরোপুরি টিকার ডোজ সম্পন্ন করেছেন ৪টা ১৭ মিনিটে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিয়ে। আপনি আপনার করোনার টিকাসনদটি সংগ্রহ করতে পারেন ডাউনলোড করে।

তিনি আরও জানান, যখন আমি লিংককে ক্লিক করি, আমি দেখতে পাই টিকাসনদটি যেখানে আমি পুরোপুরি টিকা সম্পন্ন করেছি দেখতে পাই। তবে চিকিৎসক জানান, হয়ত অপারেটর ভুল করে অন্য মোবাইল নম্বর টাইপ করে পাঠিয়েছেন।

এদিকে, আজও সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৫৯ জনে। আর মারা গেছেন ২৩২ জন। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৪৪১ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৩ হাজার ৭৬ জন।

অপরদিকে, দেশটিতে ভালভাবেই চলছে টিকা কার্যক্রম। বৃহস্পতিবারই একশ কোটির মাইলফলক অতিক্রম করেছে দেশটি। টিকাদান কর্মসূচিতে চীনের পরই এগিয়ে রয়েছে ভারত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা