কাশ্মীর
আন্তর্জাতিক

কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মীরে বুধবার দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চার বিচ্ছিন্নতাবাদীসহ দেশটির এক সেনা সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শোপিয়ানের দ্রাগাদ এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তার পর তল্লাশি অভিযান শুরুর একপর্যায়ে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও গুলি চালায়। এতে সেনাবাহিনীর একজন এবং বিচ্ছিন্নতাবাদীদের ২ জন নিহত হন।

একই দিন কাশ্মীরের আরেকটি স্থানে সেনা অভিযানে আরও দুজন বিচ্ছিন্নতাবাদী নিহত হন বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, কাশ্মীরের পুঞ্চের একটি বন এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার জন্য গত দুই সপ্তাহে ব্যাপক অভিযানে ১০ ভারতীয় সেনাসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে বিভিন্ন প্রদেশ থেকে আসা হিন্দু ও শিখ পরিযায়ী শ্রমিকও রয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা