পাকিস্তান
আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে নিরাপত্তা বাহিনীর চার সদস্য প্রাণ হারিয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে।

আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল সামাদ খান জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তবর্তী বাজুর এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে দুই পুলিশ ও দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

এ ঘটনায় দোষীদের খুঁজতে নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এর পেছনে পাকিস্তানি বিদ্রোহী গোষ্ঠীর হাত রয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটি বহুদিন পাকিস্তানি বিদ্রোহী গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। তবে কয়েক বছর আগে সেখানে চিরুনি অভিযান চালিয়ে সশস্ত্র যোদ্ধাদের বিতাড়িত করার দাবি করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

তবে এলাকাটি কখনোই পুরোপুরি বিদ্রোহী গোষ্ঠীমুক্ত হয়নি। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলে উজ্জীবিত হয়ে উঠেছে পাকিস্তানিবিদ্রোহী গোষ্ঠীও। গত আগস্টের পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।

সহিংসতা বন্ধে কঠোর পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা