জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক

ক্ষমা চাইতে গেলেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে না যাওয়ার ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে সোমবার ওই এলাকা ভ্রমণ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিবিসির খবরে বলা হয়, তিনি সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা চান।

এর আগে ওই আমন্ত্রণে সাড়া না দিলেও ট্রুডোকে পরিবারের সঙ্গে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সৈকতে সময় কাটাতে দেখা যায়। এ ঘটনায় দেশটিতে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

চলতি বছরের মে মাসে ব্রিটিশ কলাম্বিয়ার একটি সাবেক আদিবাসী স্কুলের জায়গায় বিশাল গণকবরের সন্ধান পাওয়া যায়। সেখানে মেলে অন্তত ২১৫টি শিশুর দেহাবশেষ। এদের মধ্যে মাত্র তিন বছরের শিশুও ছিল।

বিবিসির খবর তখন জানা যায়, ওই শিশুরা ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী ছিল। স্কুলটি ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়।

কামলুপস এলাকায় রেড ইন্ডিয়ান বিভিন্ন গোত্রের বসবাস রয়েছে। মরদেহ উদ্ধার করা শিশুদের সবাই সেখানকার টিকেমলুপস টে সেকওয়েপেমেক গোত্রভুক্ত বলে জানা যায়।

এক বিবৃতিতে সেই গোত্রের বর্তমান প্রধান রোসান্নে ক্যাসিমির বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এটি কল্পনা করতেও গা শিউরে ওঠে। আরো দুঃখজনক হলো, এ ধরনের ঘটনাগুলো কোথাও লিপিবদ্ধ নেই।

এ ঘটনা সামনে আসার পর থেকেই ৩০ সেপ্টেম্বর দেশটির ‘ট্রুথ অ্যান্ড রিকনশিলিয়েশন ডে’-তে ট্রুডোকে ওই এলাকায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা