ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

সাননিউজ ডেস্ক: যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব গত দুই বছরে তিনবার জীবননাশের হুমকি পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য দিয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

এরইমধ্যে দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাংসদ স্যার ডেভিড অ্যামেসের হত্যায় সাংসদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ডমিনিক রাব নিজের জীবনের ওপর আসা হুমকির বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, গত দুই বছরে তিনবার আমাকে হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া হুমকিতে আমার ওপর অ্যাসিড নিক্ষেপের কথা বলা হয়েছিল। আমি পুলিশের অভিযোগ জানিয়েছি।

ডমিনিক রাব জানান, কেবল তিনিই নন, দেশটির অনেক সাংসদ এরকম হুমকি পেয়েছেন এং হয়রানির শিকার হয়েছেন।

তিনি বলেন, সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের প্রতি ঘৃণা ছড়ানো ঠেকাতে মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সোশ্যাল মিডিয়ার যেসব অ্যাকাউন্ট থেকে ঘৃণা ছড়ানো হয়, সেগুলো বন্ধ করে দেওয়া উচিৎ।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা