আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোতে গৃহযুদ্ধ চায় আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা সৃষ্টি ও অস্থিতিশীল করার তৎপরতা এখনও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৭ অক্টোবর) সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি। কলিবফ আরও বলেন, পশ্চিম এশিয়া এখন অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। মুসলিম দেশগুলোতে সংঘাত-সহিংসতায় উসকানি দেওয়া হচ্ছে। গৃহযুদ্ধ বাধানোর লক্ষ্যে শত্রুরা কাজ করছে।

ইরানের স্পিকার আরও বলেন, বিভিন্ন দেশের অভ্যন্তরে সংঘাত-সহিংসতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর পরস্পরের মধ্যেও বিভেদ জিইয়ে রাখার জন্য সব সময় কাজ করছে শত্রুরা।

তারা চায় না এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা গড়ে উঠুক। যুক্তরাষ্ট্র ও তার কিছু মিত্র এ ষড়যন্ত্র চালাচ্ছে বলে জানান কলিবফ।

এ সময় তিনি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ইরানের যৌক্তিক নীতি-অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা