ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিল ক্লিন্টন হাসপাতাল ছেড়েছেন

সাননিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মূত্রণালীর সংক্রমণের চিকিৎসা নিয়েছেন তিনি। এই সংক্রমণ পচন পর্যন্ত পৌঁছায়।

৭৫ বছর বয়সী বিল ক্লিন্টন তার স্ত্রী হিলারি ক্লিন্টনকে সঙ্গে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। এসময় তিনি সংবাদকর্মীদের উদ্দেশে হাত নাড়েন। চিকিৎসকেরা জানান, বিল ক্লিন্টন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে ইয়র্কের বাড়িতে ফিরবেন।

ক্লিন্টনকে চিকিৎসা দেওয়া ডাক্তারদের তদারকিতে ছিলেন ডা আলপেস আমিন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘তার জ্বর এবং রক্তের শ্বেত কণিকা স্বাভাবিক হয়েছে আর তিনি নিউ ইয়র্কে ফিরে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পন্ন করবেন।’

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন দায়িত্ব পালন করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সময় অপেক্ষারত মেডিকেল কর্মীদের সঙ্গে হাত মেলান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা