আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত তিন

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে চার দশমিক আট মাত্রার ভূমিকম্পে তিন বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।

ভূমিকম্পের কারণে দ্বীপের অনেকে আতঙ্কে রাস্তা নেমে আসেন। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। আঘাত হানায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো চার দশমিক আট। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি বানজার ওয়াংসিয়ানে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিলো বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। গভীরতা ছিলো ১০ কিলোমিটার। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দ্বীপটির পূর্বদিকের কারাঙ্গাসেম ও বাংলি জেলার।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা