আন্তর্জাতিক

আকাশে ডানা মেলবে না আল ইতালিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ৭৫ বছর ব্যবসা করে অবশেষে নিজেদের গুটিয়ে নিচ্ছে ইতালির রাষ্ট্রীয় বিমান সেবাদাতা প্রতিষ্ঠান আল ইতালিয়া। আগামী ১৫ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির সর্বশেষ ফ্লাইটটি আকাশে উড়বে ১৪ অক্টোবর। লোকসানের কারণে নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

তবে ১৫ অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে আইটিএ নামের নতুন একটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থার বিমান।

১৫ অক্টোবর থেকে নীল আকাশের এয়ার রাডার ও সেই সঙ্গে বিশ্বের শতাধিক বিমানবন্দরের ডিসপ্লে স্ক্রিনে ইতালির রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স আল ইতালিয়ার নাম আর দেখা যাবে না। ১৯৪৬ সাল থেকে শুরু করে টানা প্রায় ৭৫ বছর সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আর্থিক মন্দায় পড়ে চিরদিনের জন্য বন্ধ হলো এ এয়ারলাইন্সটি।

৮৪টি অত্যাধুনিক সচল উড়োজাহাজ সেই সঙ্গে প্রায় ১২ হাজার কর্মীরা বেকারের খাতায় নাম লিখিয়েছে আল ইতালিয়ার। এই প্রক্রিয়ায় ইতালি সরকারের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েকশ মিলিয়ন ইউরো।

আল ইতালিয়া বন্ধ হয়ে গেলেও আশার কথা হচ্ছে, ১৫ অক্টোবর থেকে ইতালির আকাশে উড়বে নতুন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান আইটিএ। এরইমধ্যে ৫ অক্টোবর থেকে নতুন বিমানের টিকিট বিক্রি শুরু করেছে সংস্থাটি।

প্রথমদিন রোম ফিউমিচিনো এয়ারপোর্ট থেকে নিউইয়র্কের জেএফকে, মিয়ামি, বোস্টন ও লস এঞ্জেলেস এবং মিলানের মালপেনসা থেকে নিউইয়র্কের জেএফকে এয়ারপোর্টে যাএা শুরু করবে আইটিএ এয়ার লাইন্সের বিমান। সেই সঙ্গে ইউরোপ ও ইতালির অভ্যন্তরীণ রুটেও যাত্রা শুরু করবে বেশ কয়েকটি ফ্লাইট।

ধীরে ধীরে অপারেটিং ফ্লাইট সংখ্যাও আরও বৃদ্ধি করা হবে বলে জানায় আইটিএ। এরই মধ্যে ইউরোপীয় ফ্লাইট কন্ট্রোল অথরিটি ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লাইট মার্কেটিং এজেন্সির অনুমোদন পেয়েছে নতুন এয়ার লাইন্সটি।

আমলাতান্ত্রিক জটিলতা, ধর্মঘট ও অতিরিক্ত ভাড়ার জন্য আল ইতালিয়া বন্ধ হয়েছে বলে জানায় ইউরোপের অর্থ ও বাজার গবেষণা প্রতিষ্ঠান। তবে ইতালির নতুন বিমান আইটিএ সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাবে বলে মনে করেন এয়ারলাইন্সটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা