আন্তর্জাতিক

পানের পিক পরিস্কারে ব্যয় ১২শ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক: পান খাওয়া লোকজন যেখানে-সেখানে পিক ফেলেন। এর কারণে যে ময়লা বা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় তার দিকে তাদের কোনো দৃষ্টি নেই। পানের পিক পরিস্কার করতেই ১ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ভারত সরকারের। সেই সঙ্গে রেল স্টেশন পরিষ্কার করতে গ্যালন গ্যালন পানি ব্যবহার করা হয়েছে।

তবে ভারত সরকার স্টেশন চত্বরে যাতে পিক ফেলা বন্ধ হয়, সেজন্য এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে রেল। পান বা গুটখার পিক ফেলা রুখতে এবা পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করার প্রকল্প হাতে নিয়েছে।

রেল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমন জানিয়েছে, ইজিস্পিট নামে পরিবেশবান্ধব ছোটো আকারের এই পিকদানি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। বারবার সেটিকে ব্যবহারও করা যাবে। ১৫ থেকে ২০ বার ওই পিকদানিটিকে ব্যবহার করা যাবে। রেলের ৪২টি স্টেশনে এই পিকদানি পাওয়া যাবে। মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় দামে ছোটো আকারের এই পিকদানি পাওয়া যাবে। এখনও পর্যন্ত পশ্চিম, উত্তর ও মধ্য রেল জোনে এই নতুন ধরনের পিকদানির ব্যবহার শুরু হয়েছে।

রেল কর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। রেলের এই তিনটি জোনে নতুন ধরনের এই পিকদানি বিতরণের জন্য কিয়স্ক করা হয়েছে। জানা যাচ্ছে, নতুন ধরনের পিকদানি ব্যবহাক করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে আরও সহায়তা করবে। ফলে এগুলিকে যেকোনও জায়গায় ফেলে দিলে কোনও অসুবিধা নেই।

ইতোমধ্যে রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালাতে কম উদ্যোগ নেওয়া হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। সেই সঙ্গে রেল স্টেশন পরিষ্কার করতে গ্যালন গ্যালন জল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি স্টেশন চত্বরে পিক ফেললেই ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। কিন্তু তাতেও পান বা গুটখার পিক ফেলা রোখা যায়নি। রেলের এই উদ্যোগ যেহেতু পরিবেশবান্ধব, তাই এই পরিষেবায় সাধারণ মানুষেরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কুষ্টিয়া কোর্ট স্টেশনে বাবা-‌ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ

কুষ্টিয়ায় ট্রেনের মধ্যে বাবা ও ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগে উঠেছে ট্রেনের এক স্...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা