ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মনমোহন সিং হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তাকে ভর্তি করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় বিষয়টি জানিয়েছে দৈনিক ইন্ডিয়া টুডে।

কংগ্রেসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ৮৯ বছর বয়সী কংগ্রেসের এই প্রবীন নেতার শরীরে দুদিন ধরে মৃদু জ্বর। তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে কার্ডিও-নিউরো টাওয়ারে হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নীতিশ নায়কের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার কয়েকটি মেডিকেল টেস্ট চলছে।

এদিকে, অল ইন্ডিয়া কংগ্রেসের যোগাযোগবিষয়ক ভারপ্রাপ্ত সেক্রেটারি প্রণব ঝা টুইটারে বলেছেন, মনমোহন সিংয়ের অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শারীরিক অবস্থা নিয়ে কিছু গুজব ছড়িয়েছে। তিনি স্থিতিশীল আছেন। তার নিয়মিত চিকিৎসা চলছে। যেকোনও ধরনের হালনাগাদ তথ্য আমরা সবাইকে জানিয়ে দেব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা