আন্তর্জাতিক

আইএসের অর্থায়নকারী সামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস)র প্রধান অর্থায়নকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেফতার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী। সোমবার (১১ অক্টোবর) ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি এ ঘোষণা দেন।

এক টুইট বার্তায় তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাবুরিকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জাবুরির সন্ধান করছিলো। জাবুরিকে আইএসের প্রয়াত নেতা আবু বকর আল-বাগদাদির অন্যতম সহকারি বলে মনে করা হতো।

২০১৫ সালে জাবুরিকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তাকে গ্রেফতারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করে দেশটির পররাষ্ট্র দপ্তর।

ইরাকি গোয়েন্দাবাহিনীর মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, জাবুরির সঙ্গে আইএসের নতুন নেতা আমির মোহাম্মদ সায়িদ আবদুল রহমান আল-মওলার সুসম্পর্ক রয়েছে।

মার্কিন তদন্ত সংস্থা (এফবিআই) জানায়, ২০১৪ সালে ইরাকের মসুলে আইএসের উপপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন জাবুরি। এছাড়া তিনি সংগঠনটির অর্থমন্ত্রী সমপর্যায়ের নেতা ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা