টিকাদান
আন্তর্জাতিক

টিকায় ৯০ শতাংশ ঝুঁকি কমে

আন্তর্জাতিক ডেস্ক: টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে গোটাবিশ্বে। এর মাঝে টিকা দেওয়ার ফলে করোনার ঝুঁকি কতটা কম হতে পারে তা উঠে এসেছে এক গবেষণায়।

গবেষকরা বলছেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে যায়। ফ্রান্সের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য।

স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) প্রকাশিত হয় গবেষণা প্রতিদেনটি। এতে বলা হয়েছে, ফ্রান্সের ৫০ বছরের উর্ধ্বে ২ কোটি ২৬ লাখ মানুষকে গবেষণার আওতায় আনা হয়। টিকাগ্রহীতাদের ক্ষেত্রে দেখা গেছে যে, এটি অতিসংক্রামক করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধেও কার্যকর।

গবেষণার ক্ষেত্রে এক কোটি ১৩ লাখ, ৫০ বছরের বেশি বয়সী মানুষ যারা টিকার ডোজ সম্পন্ন করেছেন তাদের সঙ্গে একই সমান টিকা না নেওয়া মানুষের তুলনা করা হয়। ২০২০ সালের ২৭ ডিসেম্বর যখন ফ্রান্সে টিকা দেওয়া শুরু হলো তখন থেকেই গবেষণার জন্য তথ্য সংগ্রহ শুরু হয় এবং চলে গত ২০ জুলাই পর্যন্ত।

গবেষণা প্রতিবেদনে থেকে আরও জানা যায়, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পর থেকে করোনায় সংক্রমিত হওয়ার শঙ্কা ৯০ শতাংশ কমে। দেখা গেছে, করোনার টিকা ৭৫ থেকে বেশি বয়সীদের শরীরে ডেল্টার বিরুদ্ধে ৮৪ শতাংশ সুরক্ষা দেয়। ৫০ থেকে ৭৫ বছর বয়সীদের ক্ষেত্রে এ হার ৯২ শতাংশ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা