বিদ্রোহী গোষ্ঠী
আন্তর্জাতিক

আফগানিস্তানের নতুন অধ্যায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সিনিয়র নেতারা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের যুক্তরাষ্ট্র-বিদ্রোহী গোষ্ঠীর এটা প্রথম বৈঠক। রোববার (১০ অক্টোবর) আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আল জাজিরার খবরে এই বৈঠককে ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর নতুন অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের বিষয়ে বিদ্রোহী গোষ্ঠীর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাংবাদিকদের বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে আফগানিস্তানে মানবিক সহায়তাসহ ২০২০ সালের দোহা চুক্তির বাস্তবায়ন ফোকাস করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী জানান, আফগানিস্তানের রিজার্ভ উত্তোলনে যুক্তরাষ্ট্রের আরোপকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, বিদ্রোহী গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া নিয়ে বৈঠক হয়নি, বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি নাগরিকদের নিরাপদে প্রস্থান, মানবাধিকার ও নারী অধিকার নিয়ে আলোচনা হয়েছে।

কাতার থেকে আল জাজিরার সাংবাদিক নাতাসা ঘোনিম জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিদ্রোহী গোষ্ঠী, নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার বিষয়ে ফোকাস করেছে। তবে এই বৈঠক থেকে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।

কারণ হিসেবে তিনি বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চাওয়া এবং বিদ্রোহী গোষ্ঠীর চাওয়ার মধ্যে বেশ পার্থক্য দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র সব পক্ষকে নিয়ে সরকার গঠন করতে বললেও বিদ্রোহী গোষ্ঠী সেটা করেনি। নারীদের প্রতি বিদ্রোহী গোষ্ঠীর আচারণ নিয়েও যুক্তরাষ্ট্র অখুশি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা