আন্তর্জাতিক

ইরানের প্রথম প্রেসিডেন্টের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ইসলামি বিপ্লবের পর প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বানি সদর মারা গেছেন। আবুল হাসানের পরিবারও এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল হাসান দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগার পর দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা যান বলে তার এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আইআরএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুল হাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক। মাত্র ১৭ বছর বয়স থেকেই জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদেদের ন্যাশনাল ফ্রন্ট অব ইরানের একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। আবুল হাসান ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন । পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ১৯৮৪ সাল থেকে ভার্সাইতে বসবাস করছিলেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা