আন্তর্জাতিক

রোম সিটিতে সর্বোচ্চ ভোট পেলেন মুসোলিনির নাতনি

আন্তর্জাতিক ডেস্ক: দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র‍্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। বুধবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।

নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র‍্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।

বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র‍্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র‍্যাচেল।

র‍্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র‍্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।

ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র‍্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।

স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র‍্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র‍্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা