সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রাজধানী রোমে একটি হাসপাতালে আগুন লেগে ৩ বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ১৩ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে সান জিওভান্নি হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর হাসপাতালের মর্গ থেকে ১ টি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীদের ধারণা, আগুন লাগার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং তার মরদেহ মর্গে রাখা হয়েছিল।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৩১০

বার্তাসংস্থা আনসা বলেছে, রাত ১১টার দিকে হাসপাতালটিতে আগুন লাগে।

ফায়ার ব্রিগেডের সদস্যরা টার্নটেবিল মই ব্যবহার করে হাসপাতাল থেকে প্রায় ২০০ জনকে বের করে নিয়ে আসেন। যারমধ্যে এক গর্ভবতী নারী ও কয়েকটি শিশু রয়েছে।

আরও পড়ুন : আটকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব

হাসপাতাল থেকে যেসব রোগীকে জীবিত উদ্ধরা করা হয় তাদের পরবর্তীতে রোমের অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তাদের বয়স ৭৬ থেকে ৮৬ বছরের মধ্যে ছিল। আগুনে পুড়ে নাকি ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন, সে বিষয়টি নিশ্চিত নয়।

ফায়ার ব্রিগেড তাদের সর্বশেষ তথ্যে জানায়, হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কীভাবে এ আগুনের সূত্রপাত হলো এখন সেটি নিরূপণ করা হচ্ছেও বলে জানিয়েছে তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা