আল-আকসা
আন্তর্জাতিক

আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল-আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরাইলের আদালত। বুধবার (৬ অক্টোবর) এক বিতর্কিত ও ঐতিহাসিক রায় দেয় ইসরাইল।

বিতর্তিক এ রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়াহালোম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না। এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না।

আরিয়েহ লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের (রাব্বি) করা মামলায় এ আদেশ দেন ইসরাইলের ওই আদালত।

এর আগে পবিত্র মসজিদ আল আক-আকসায় ইহুদি এই রাব্বিকে প্রবেশে বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদেই তিনি ইসরাইলি আদালতের দারস্থ হন ওই ইহুদি ধর্ম যাজক।

বিচারক মামলার রায়ে ওই রাব্বিকে আল-আকসায় প্রবেশের এবং প্রার্থনার অনুমতি দেন।

এত দির আল-আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও প্রার্থনা করতে পারত না।

১৯৪৮ সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার দেখভাল করছে জর্ডান। ইসরাইলি আদালতের এই রায়ে তীব্র নিন্দা জানিয়েছে, জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা