আন্তর্জাতিক

বেলুচিস্তানে ভূমিকম্পে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) আঘাত হানা ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিলো ৫ দশমিক ৭।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা রয়েছে।

পাকিস্তানের দাওয়ান পত্রিকা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯। এতে আহত হয়েছে তিন শতাধিক মানুষ। নিহত হয়েছে ২০ জন।

ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে অচেতন ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পে দেওয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

এদিকে স্থানীয় কর্মকর্তারা বিবিসি উর্দুকে জানিয়েছেন, ভূমিকম্পে কমপক্ষে আরও ১৫০ জন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহতদের উদ্ধারে অভিযান চলছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে হওয়া এই ভূমিকম্পে নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু। কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের কারণে বেলুচিস্তানের হারনাই জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবিসি বলছে, প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হারনাই। অঞ্চলটিতে বিপুল সংখ্যক কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লাঙ্গু বিবিসিকে জানান, পরিস্থিতি মোকাবিলা ও হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা