আন্তর্জাতিক

কাবুলে ফিরলেন মোল্লা বারাদার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী ও দেশটিতে ক্ষমতাসীন গোষ্ঠীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বারাদার দীর্ঘ প্রায় একমাস কান্দাহারে থাকার পর অবশেষে কাবুলে ফিরেছেন।

বুধবার (৬ অক্টোবর) গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে করা এক প্রতিবেদেন ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বারাদার বর্তমানে কাবুলের রাষ্ট্রপতির আবাসিক ভবন ও কার্যালয় প্রেসিডেন্ট প্যালেসে অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়, উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার কাবুলে এসে পৌঁছানোর পর আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি, বারাদারের নিরাপত্তার জন্য সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠিয়েছিল। তবে সরকারি নিরাপত্তার কোনো প্রয়োজন তিনি বোধ করছেন জানিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, মোল্লা বারাদার কাবুলে ফিরলেও মোহাম্মদ ইয়াকুব এখনও কান্দাহারেই আছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা