বুস্টার ডোজ
আন্তর্জাতিক

স্পেনে শিগগির বুস্টার ডোজ

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বাড়াতে ৭০ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে।

ন্যাশনাল পাবলিক হেলথ কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে চলতি মাসের শেষের দিকে বয়স্ক ব্যক্তিদের বুস্টার ডোজের আওতায় আনা হবে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব বয়স্ক লোকজন ৬ মাস আগে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তাদের এখন বুস্টার ডোজ দেওয়া হবে।

এখন পর্যন্ত শুধুমাত্র কেয়ার হোমগুলোর বাসিন্দাদের এবং যাদের ইমিউন সিস্টেম ঝুঁকিপূর্ণ তাদেরকেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ দিচ্ছে স্পেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং দুর্বল লোকজনের সুরক্ষা বাড়ানোই প্রধান লক্ষ্য। সে কারণেই তাদের বুস্টার ডোজের আওতায় আনা হচ্ছে।

এদিকে সোমবার ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের তৃতীয় ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপের ওষুধ বিষয়ক নজরদারি সংস্থা। ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনের সুরক্ষা সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে এমন আশঙ্কা থেকেই এখন বিভিন্ন দেশ বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে।

ফ্রান্স, ইতালি, জার্মানিসহ ইতোমধ্যেই ১৫টির বেশি দেশে বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা