কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী
আন্তর্জাতিক

প্রিয়াংকা গান্ধী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধীকে ২৪ ঘণ্টা একটি গেস্ট হাউসে আটক রাখার পর গ্রেফতার করেছে পুলিশ। কংগ্রেসের এই নেত্রীর সঙ্গে অন্তত আরও দশজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

লখিমপুর খেরিতে গাড়ি চাপায় আটজনের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেসের এই নেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, যে গেস্ট হাউসে প্রিয়াংকাকে আটক করে রাখা হয়েছিলো, সেখানেই অস্থায়ী জেল তৈরি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রিয়াংকাসহ এগারোজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের মধ্যে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা, অজয় কুমার লাল্লুও রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে। শিগগিরই তাদের আদালতে তোলা হবে।

এর আগে সংঘর্ষের ঘটনায় আটজনের মৃত্যুর পরে রোববার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াংকা। পথিমধ্যে সীতাপুরে তার বহর আটকে দেয় যোগীরাজ্যের পুলিশ। পরে তাকে পুলিশ আটক করে। এ সময় তাকে শারীরিক নির্যাতনের অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়।

প্রিয়াংকা গাড়ির বহর আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়ান। সংবাদমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গেছে, পুলিশ প্রিয়াংকাকে লখিমপুর যেতে নিষেধ করছে।

অন্যদিকে, প্রিয়াংকা বলছেন, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কিনা।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা