প্যান্ডোরা পেপারস
আন্তর্জাতিক
প্যান্ডোরা পেপার্স কেলেঙ্কারি

ভারতীয়দের বিরুদ্ধে তদন্তে সরকার

আন্তর্জাতিক ডেস্ক: ফাঁস হওয়া আর্থিক নথি প্যান্ডোরা পেপারসকাণ্ডে যেসব ভারতীয়র নামে এসেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

সোমবার (৪ অক্টোবর) ভারতের প্রত্যক্ষ কর দপ্তরের (সিবিডিটি) মুখপাত্র এ তথ্য জানান।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এমন তারকা ও রাজনীতিবিদদের একটি তালিকা রোববার প্রকাশ করে তদন্তমূলক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে।

তালিকায় শচীন টেন্ডুলকারসহ বেশ কয়েকজন ভারতীয়র নাম রয়েছে।

এ বিষয়ে সিবিডিটি মুখপাত্র জানান, তালিকায় থাকা ভারতীয়দের বিরুদ্ধে তদন্তের জন্য তদন্ত কমিটিতে থাকবেন প্রত্যক্ষ কর দপ্তরের চেয়ারম্যানসহ দপ্তরের কয়েকজন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থা।

ভারতীয়দের মধ্যে শচীনের নাম প্রকাশ্যে এলেও দেশের বাকি ছয় রাজনীতিবিদের নাম জানা যায়নি এখনও।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা